https://www.prothomalony.com/

5238

canada

কানাডা

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খানের মৃত্যুতে কানাডা পিডিআই-এর শোক প্রকাশ

প্রকাশ: ১৩ জুন ২০২৩ ০৬:২৪

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খান

অখিল সাহা, টরন্টোঃ কানাডা প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) সদ্য প্রয়াত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে।

পিডিআই-এর যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক এবং বিদ্যুৎরঞ্জন দে বিবৃতিতে জানিয়েছেন, ষাটের দশকের আইয়ুব শাহীর সামরিক শাসন বিরোধী আন্দোলনে, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন গড়ে তোলা, এবং ’৬৯-এর গণঅভ্যুত্থান, এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করতে প্রস্তুতি পর্বে তার ভূমিকা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। শোকবার্তায় প্রয়াত রাজনীতিকের পরিবার-পরিজন, গুনগ্রাহী ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।

কানাডা থেকে আরো পড়ুন