https://www.prothomalony.com/
18468
north-america
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ আড্ডা মেলা’। দেশি গার্লসের আয়োজনে গত ১৭ ও ১৮ অক্টোবর আড্ডা রেস্টুরেন্টে দুই দিনব্যাপী এ আয়োজন চলে। ফ্যাশন প্রদর্শনী, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
মেলাটির আয়োজন ও পরিচালনায় ছিলেন মেলিয়া লেনিন। মেলার উদ্বোধন করেন আহসান হাবীব এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ। ‘স্টাইল চেক’ পর্বে বিশেষ প্রদর্শক হিসেবে অংশ নেন অভিনেত্রী ও ফ্যাশন আইকন তানিয়া আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশীদ বাবু, মোরশেদ আলম ও মো. মাইন উদ্দিন নটু। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী কৃষ্ণা ও শাহ মাহবুব।
মেলায় বাহারি পোশাক, নান্দনিক গহনা, ফ্যাশনসামগ্রী ও বৈচিত্র্যময় পণ্যের পসরা নিয়ে হাজির হন উদ্যোক্তারা। কেনাকাটার পাশাপাশি ফ্যাশন, সংগীত ও আড্ডায় মেতে ওঠেন তারা।
আয়োজকদের মতে, এই মেলা শুধু কেনাবেচার আয়োজন নয়; এটি প্রবাসের মাটিতে বাঙালির সংস্কৃতি, নারীর সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে এক সুতোয় গাঁথার প্রয়াস। এ আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী নারীদের নিজেদের প্রতিভা তুলে ধরা, নতুন নেটওয়ার্ক তৈরি এবং দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন