https://www.prothomalony.com/
17013
canada
ভ্যাঙ্কুভার,
ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ ১৪৩৩ উদযাপন করেছে গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন (জিভিবিসিএ)।
গত ২৬ এপ্রিল রবিবার সারের দ্য এমপ্রেস প্যালেস বলরুমে অনুষ্ঠিত এ আয়োজনটি হাজারো প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। পুরো অনুষ্ঠানস্থলজুড়ে ছিল উৎসবের আমেজ, যেখানে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও প্রবাসী কমিউনিটির বন্ধন একসঙ্গে উদযাপিত হয়।
.jpg)
দিনব্যাপী আয়োজনে ছিল দেশীয় খাবারের স্টল, ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, সংগীতানুষ্ঠান এবং ব্যান্ড মিউজিক। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন এক উৎসব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি অব সারের মেয়র ব্রেন্ডা লক, সিটি কাউন্সিলর লিন্ডা অ্যানিস, কমিউনিটি সংগঠক বিলাল চিমা এবং স্থানীয় নেতা ক্লিন্ট স্টুয়ার্ট। তারা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক অবদান ও বহুসাংস্কৃতিক সম্প্রীতির ভূয়সী প্রশংসা করেন।

জিভিবিসিএ দীর্ঘদিন ধরে ব্রিটিশ কলাম্বিয়ায় বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে নিয়মিতভাবে পহেলা বৈশাখ, পিঠা উৎসব, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ বিভিন্ন আয়োজন করে আসছে। সংগঠনটির এসব উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির শিকড় ও পরিচয় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে সংগঠনটি নির্বাহী কমিটি ২০২৪–২০২৬-এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যারা প্রবাসী কমিউনিটির সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমকে আরও বিস্তৃতভাবে এগিয়ে নিচ্ছেন।
কানাডা থেকে আরো পড়ুন