https://www.prothomalony.com/

15544

canada

কানাডা

টরন্টোতে গোলাপগঞ্জ ফাউন্ডেশনের অভিষেক ও সম্মাননা নৈশভোজ ৪ জানুয়ারি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ২২:৫৫

কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোতে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো অন্টারিও কানাডার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিষেক ও সম্মাননা নৈশভোজ ২০২৬। আগামী ৪ জানুয়ারি, রবিবার সন্ধ্যা ছয়টায় নর্থইয়র্কের হাঙ্গেরিয়ান কানাডিয়ান কালচারাল সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মিসবাহুল কাদির ফাহিম। সংগঠনের সভাপতি হিসেবে রয়েছেন নওয়াজ চৌধুরী শাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবির আহমেদ শাহিন। সহসভাপতি রেফাত চৌধুরী, কো-কনভেনর হিসেবে আবু জাহির শাকিব, জুয়েল আহমেদ ও সালিম আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোখতার হুসেইন বাহার।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে অবদানের স্বীকৃতি প্রদান এবং নতুন নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করতেই এই নৈশভোজের আয়োজন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠক, পেশাজীবী ও অতিথিদের উপস্থিতিতে একটি সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হবে বলে আয়োজকদের প্রত্যাশা।

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো অন্টারিও কানাডা ভবিষ্যতেও প্রবাসে বাংলাদেশের সামাজিক ঐক্য, মানবিক সহায়তা ও সংস্কৃতি বিকাশে সক্রিয় ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

কানাডা থেকে আরো পড়ুন