https://www.prothomalony.com/
9527
literature
প্রকাশ: ০২ মে ২০২৪ ১৪:৫২
১১ মে শনিবার বেলা ২টায় কুইন্স পাবলিক লাইব্রেরী, হলিস (২০২-০৫ হিলসাইড এভিন্যু) শাখায় মুনতাসির মামুনের গ্রন্থ “পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে আমেরিকার সিয়াটল থেকে ওয়াশিংটন ডি.সি” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে গ্রন্থটি নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট লেখক জনাব হাসান ফেরদৌস।
উল্লেখ্য, মুনতাসির মামুন একজন সাইকেল পরিব্রাজক ও পর্বতারোহী। উত্তর আমেরিকা মহাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও তিনি আলাস্কা থেকে টরেন্ট পর্যন্ত এবং পৃথিবীর ছয়টি মহাদেশের বিভিন্ন দেশে তিনি সাইকেলে ভ্রমণ করেছেন। পেশাগত জীবনে প্রকৌশলী মামুন ২০১২ সালে তাঁর বাংলাদেশী বন্ধু আশরাফুজ্জাম উজ্জল সহ ৬৮ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহর থেকে ওয়াশিংটন ডি.সি সাইকেল ভ্রমণ করেছিলেন। তাঁদের সেই ভ্রমণ বৃত্তান্ত চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে এই গ্রন্থে’। ২১৬ পৃষ্ঠার বইটি ফেব্রুয়ারি ২০২২ এ প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেঙ্গল পাবলিকেশন্স থেকে।
সাহিত্য থেকে আরো পড়ুন