https://www.prothomalony.com/

9298

bangladesh

বাংলাদেশ

কোম্পানীগঞ্জ উপজেলাবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী রশিদ আহমদ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪ ১০:৫১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বেচনে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল মনসুর মোঃ রশিদ আহমদ। ঈদুল ফিতর উপলক্ষে প্রার্থী রশিদ আহমদ উপজেলাবাসীসহ সবাইকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। বার্তায় তিনি সহনশীলতা ও সৌহার্দের চেতনা ছড়িয়ে দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা অর্থনৈতিক ও সামাজিকভাবে অগ্রসর এলাকা হিসেবে পরিচিত। এ উপজেলার মানুষের পাশে সততা ও সমাজসেবার ব্রত নিয়ে দাঁড়ানোর জন্য আসন্ন উপজেলা নির্বাচনে এ প্রার্থী এরমধ্যেই এলাকাবাসীর নজর কেড়েছেন। ঈদ বার্তায় তিনি বলেছেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের উৎসব। পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি আহবান জানিয়েছেন এবং ঈদের আনন্দ ও শিক্ষা সর্বত্র ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধন- এ কামনা করেছেন। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন