https://www.prothomalony.com/
9129
opinion
নিউইয়র্কের ব্রংকসে বসবাসরত তৌফিকুর রহমান হারিয়ে গেছেন। মিসিং পার্সন হিসেবে পুলিশ তার খোঁজ করছে। নিউইয়র্ক পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ব্রংকসের ২৪০৬ ফ্রিজবি এভিন্যুতে বসবাসরত ৩৫ বছর বয়সের তৌফিকুর রহমানকে ৩০ মার্চ শনিবার থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
দক্ষিণ এশীয় চেহারার তৌফিকুর রহমান সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ মার্চ রাত পৌনে দশটার দিকে তাকে সর্বশেষ ব্রংকসের পার্কার স্ট্রিটে দেখা গেছে বলে তথ্য পাওয়া গেছে। তৌফিকুর রহমানের উচ্চতা পাঁচ ফুট, ওজন ১৫০ পাউন্ড, কালো চুল, বাদামি চোখ বলে বিজ্ঞপ্তিতে বর্ণনা দেয়া হয়েছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ধূসর রঙের হুডি সুয়েটার, বাদামি সুয়েট প্যান্ট, সাদা মোজা এবং সম্ভবত তার পায়ে কোন জুতা ছিলা না।
যেকেউ এ ব্যক্তি সম্পর্কে কোন তথ্য জানা থাকলে এনওয়াইপিডি ক্রাইম স্টপার হট লাইনে( 1-888-57-74782) অথবা ক্রাইম স্টপার উয়েভসাইটে লগ অন করে তথ্য প্রদান করার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অভিমত থেকে আরো পড়ুন