https://www.prothomalony.com/

8765

bangladesh

বাংলাদেশ

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত 'লিটল কমরেড' বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪ ০৭:০৬

৩ মার্চ, রোববার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনারে ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি মোস্তফা আব্দুল্লাহ আল-নূর সংগ্রামের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। জানাযা সম্পন্ন শেষে মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে তাঁর লাশ দাফনের করা হয়েছে। 

বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় তাঁর কফিন জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে তার উপর পুষ্পর্ঘ্য অর্পণ করা হয়।এরপর পুলিশ বাহিনীর চৌকস দল তাকে সশস্ত্র সালাম প্রদান করেন। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রো-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রোকেয়া হল অ্যালামনাই, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা শফি আহমেদ ও বঙ্গবন্ধু পরিষদ। আরো শ্রদ্ধা নিবেদন করেন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।

২৮ ফেব্রুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের সময় দুপুর দেড়টায় নিউ ইয়র্কের ফ্লাশিং হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানানো হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কমরেড রফিক ১৯৫২ সালের ১ এপ্রিল ঢাকা শহরে জন্ম গ্রহণ করেন। তিনি স্কুল জীবন থেকেই পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সচেতন কর্মী ছিলেন। অষ্টম শ্রেণীর ছাত্র রফিক তৎকালীন ছাত্রনেতা দাদা ভাই সিরাজুল আলম খানের নির্দেশে "বীর বাঙ্গালী অস্ত্র ধর,বাংলাদেশ স্বাধীন কর" শিরোনামে লিফলেট ছাপিয়ে ফেরার পথে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তান স্পেশাল ফোর্সের হাতে।

তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগ (নূরে আলম সিদ্দিকী-শাজাহান সিরাজ) কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ও নিউক্লিয়াসের একজন সক্রিয় কর্মী ছিলেন।মুক্তিযুদ্ধে তিনি ১৯৭১-এ ফার্স্ট ব্যাচে বাংলাদেশ লিবারেশন ফোর্সের ট্রেনিং নিয়েছিলেন আসামের হাফলং-এ। ট্রেনিং শেষে তিনি কামরুল আলম খান খসরুর গ্রুপে পলিটিক্যাল কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন। তাদের অবস্থান ছিল ডেমরা এলাকায় এবং যুদ্ধক্ষেত্র ছিল ঢাকা শহর। স্বাধীনতা উত্তর বাংলাদেশে তিনি ছিলেন জাসদের একনিষ্ঠ সংগঠক।তিনি গণকণ্ঠের সাংবাদিক ছিলেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন