https://www.prothomalony.com/
8555
bangladesh
সারাদেশের ১৯৯৪ সালে এসএসসি পরিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গ্রুপ জেনারেশন ৯৪ এর ২০২৪-২৫ কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী ঢাকার উত্তরাস্থ টাইম ফোর সাইন ক্যাফে এই সভা অনুষ্ঠিত হয়।
মাহমুদ বিন সামাদের সভাপতিত্বে এবং তৌহিদ জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯৪ বন্ধু পুলিশ সুপার আমিরুল ইসলাম। এছাড়া এতে সংগঠনটির বিভিন্ন অঞ্চলের সদস্য এবং নতুন কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সরজমিনে দেখা গেছে, গান আড্ডায় বেশ উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হয় এই আয়োজন। দেশের বিভিন্ন পেশায় নিয়োজিত সংগঠনটির সদস্যরা এদিন মেতে ওঠেন আনন্দ আড্ডায়। গান-নাচে মাতিয়ে তুলেন পুরো অনুষ্ঠানস্থল। এছাড়া বক্তব্য স্মৃতিচারণ এবং সংগঠনটির বিভিন্ন বিষয় আলোচনা করা হয় এতে।
এর আগে, সংগঠনটির ২০২৪-২৫ বর্ষের ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে রয়েছেন মাহমুদ বিন সামাদ, সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাংগঠনিক সম্পাদক, মো. মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল সাজেদ।
বাংলাদেশ থেকে আরো পড়ুন