https://www.prothomalony.com/
8154
bangladesh
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৪ ১১:৩১
বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বলে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন। ১৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন-সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন এটা আমাদের জন্য বিরাট শক্তি।
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই গণহত্যার নিন্দা জানিয়েছি। আমরা যুদ্ধের পক্ষে না, শান্তির পক্ষে। শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে উন্নতি হয় না।’
বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘অস্ত্র প্রতিযোগিতার মতো জঘন্য কাজ আর নেই। অস্ত্রের টাকা মানবকল্যাণে, শিশু বিকাশে ব্যয় হোক। সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনে সহায়তা দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে।’
বাংলাদেশ থেকে আরো পড়ুন