https://www.prothomalony.com/

8027

bangladesh

বাংলাদেশ

হাসানুল হক ইনু হেরে গেলেন নৌকা প্রতীক নিয়েও

প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৪ ২৩:১৭

নৌকা প্রতীক নিয়েও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে হেরে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ১৪-দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট।৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। ৭ জানুয়ারী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর মোট ৫০ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে এ ফলাফল জানা যায়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন