https://www.prothomalony.com/

7868

foundation

ফাউন্ডেশন 

ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মশালা

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ ০৮:০৩

ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের কম্পিউটার ও ইংরেজী কোর্সের সফলতার পর মানসিক স্বাস্থ্য  নিয়ে কর্মশালা শুর হয় ১২ ডিসেম্বর বুধবার। এতে নারী পুরুষের সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 

নিউ ইয়র্ক হেলথ ডিপার্টমেন্টের কমিউনিটি ট্রেনিং স্পেশালিস্ট মি. ম্যাথিউ মিত্র ও মিস জেনিয়ান সেমিনারে মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত কথা বলেন। মানুষ মাত্রই তো মানসিক সমস্যায় ব্যতিগ্রস্ত। কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে কিভাবে বের করা যায়, কি কি পন্থা অবলম্বন করলে সুস্থ থাকা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এই সেমিনারে। 



সেমিনারের আয়োজক ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুস সোবহান বলেন, আমরা অত্যন্ত সফলতার সাথে ইংরেজি ও কম্পিউটার কোর্সের পর মানসিক স্বাস্থ্য  নিয়ে কর্মশালা পরিচালনা করলাম। কারণ শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও যে প্রয়োজন তা আমরা অনেকসময় উপলব্ধি করতে পারিনা। আজকের সেমিনারে তা স্পষ্ট যে আমরা অনেক সময় এসব নিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করি। আমরা চাই এখানে অনেক মানুষ এলেও কিছু মানুষেরও যদি এই সেমিনারে এসে তাদের সামাজিক চিন্তা চেতনার পরিবর্তন হয় জীবনে, তাতেই আমাদের স্বার্থকতা। 

সেমিনারের অতিথি বক্তা ছিলেন তুহিন আকন্দ (অ্যাডাল্ট লার্নিং সাপোর্ট স্পেশালিস্ট, কুইন্স লাইব্রেরি)। তিনি ফাউন্ডেশনের এমন সেবামূলক কাজের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সফলতা কামনা করেন। কুইন্স লাইব্রেরি থেকে তিনি তাদের স্টুডেন্ট এখানে ট্রান্সফার করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে জানিয়েছেন। কুইন্স লাইব্রেরির পক্ষ থেকে তিনি সবসময় পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন। 



পরিশেষে সেমিনারে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এই মানসিক স্বাস্থ্য  কর্মশালা শেষ হয়।

ফাউন্ডেশন  থেকে আরো পড়ুন