https://www.prothomalony.com/

7762

bangladesh

বাংলাদেশ

সিলেট এম সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশনের ২০২৩- ২০২৫ কমিটি ঘোষিত

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৩:২৮

সিলেট এম সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি পদে শফিক উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রেজাউল করিম পূনঃনির্বাচিত হয়েছেন। সংগঠনের নির্বাচন কমিশন কতৃক দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে শফিক চৌধুরী এবং রেজাউল করিম পরিষদের বাইরে অন্য কোন প্যানেল নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা না দেয়ার কারণে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ২০২৩-২০২৫ মেয়াদের জন্য একই প্যানেলের অন্যান্যরা হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট(১) আজিমুর রহমান, ভাইস প্রেসিডেন্ট(২) দেওয়ান শাহেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট(৩) শওকত আলী, যুগ্ন সম্পাদক(1) মামুনুর রশীদ, যুগ্ন সম্পাদক(২) ইফজাল আহমেদ, ট্রেজারার মোঃ আকমল হোসেন খান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সামাদ মিয়া, প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল হক চুন্নু, কালচারেল সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, অফিস সেক্রেটারি মোহাম্মদ সেলিম আদমজী, নির্বাহী সদস্য পদে মোঃ মাহফুজুল বারি চৌধুরী, দিদার শাহিন, হাসান আলী, সৈয়দ নজরুল ইসলাম, মোঃ শাহনেওয়াজ চৌধুরী, কাজী ওদুদ আহমেদ, গোলাম কিবরিয়া চৌধুরী এবং মোঃ শাহিন কামালী।  

নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবুল কালাম, সদস্য মঞ্জুর আহমেদ চৌধুরী এবং মাহি উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে নব নির্বাচিত কমিটিকে সংগঠনের নির্বাহী দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন