https://www.prothomalony.com/

7610

bangladesh

বাংলাদেশ

অ*ব*রো*ধে*র ৪০ দিনে ২৬৩ যানবাহনে আ*গু*ন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩ ০৮:০৯

বিএনপিসহ বিরোধীদের এক দফার দাবিতে ডাকা অবরোধ ও হরতালের ৪০ দিনে (এক মাস ১০ দিন) সারা দেশে ২৬৩ যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আগুন দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসে। এ সংখ্যা ১৬২টি। ৮ ডিসেম্বর শুক্রবার  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ তার মিত্ররা দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে। দলটি দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারবিরোধীদের অবরোধ কর্মসূচিতে সারা দেশে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও বিভিন্ন স্থাপনায় আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে নাশকতাকারীরা। এর মধ্যে সবচেয়ে বেশি নাশকতা ঘটেছে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। অনেক ক্ষেত্রে নাশকতাকারীদের হাতেনাতেও (আগুন দেওয়ার সময়) আটক করা হয়েছে। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন