https://www.prothomalony.com/

7512

sports

খেলাধুলা

বাংলাদেশের ৬ সাঁতারু সফল ওশেনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাঁতারে

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ ১১:০২

বাংলাদেশের ছয়জন সাঁতারু থাইল্যান্ডের ফুকেটে দূরপাল্লার আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা ওশেনম্যান ওয়ার্ল্ড ফাইনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বাংলাদেশের ছয়জন সাঁতারু সফল হয়েছেন। প্রতিযোগিতায় বাংলাদেশের সাতজন অংশ নিলেও একজন নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট দূরত্বের সাঁতার শেষ করতে পারেননি। 

২ ডিসেম্বর শনিবার  স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় আন্দামান সাগরে ১০ কিলোমিটার দূরত্বের ওশেনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাঁতার শুরু হয়। ওশেনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ বছরজুড়ে বিভিন্ন দেশে সমুদ্রে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এরই সর্বোচ্চ প্রতিযোগিতা ‘ওশেনম্যান ওয়ার্ল্ড ফাইনাল চ্যাম্পিয়নশিপ’। ওশেনম্যান ওয়ার্ল্ড ফাইনাল ও ওশেনম্যান ওপেন—এই দুই শ্রেণিতে ১০ কিলোমিটার দূরত্বের বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাঁতারে ৭২ দেশের মোট ২২৯ জন সাঁতারু প্রতিযোগিতা করেন। আগে ওশেনম্যানের মহাদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফলাফলের ভিত্তিতে ওশেনম্যান ওয়ার্ল্ড ফাইনালে সুযোগ পাওয়া যায়। ওশেনম্যান ওপেনে সাঁতারুরা সরাসরি নিবন্ধন করে অংশ নেওয়ার সুযোগ পান।

ওশেনম্যানের আনুষ্ঠানিক ওয়েবসাইট থেকে পাওয়া ফলাফলে দেখা যায় বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সাইফুল ইসলাম রাসেল সবচেয়ে দ্রুত সাঁতার শেষ করেন। ২ ঘণ্টা ৪৮ মিনিট সময় নিয়ে ওশেনম্যান ওয়ার্ল্ড ফাইনাল শ্রেণিতে ১৪০ জন সাঁতারুর মধ্যে ৩৩তম স্থান অর্জন করেছেন মো. সাইফুল ইসলাম। নিজের ২০-২৯ বছর বয়স গ্রুপে তাঁর অবস্থান সপ্তম।

ওশেনম্যান ওয়ার্ল্ড ফাইনাল শ্রেণিতে বাংলাদেশের মো. ইসতিয়াক উদ্দিন সাঁতার সম্পন্ন করেছেন ৩ ঘণ্টা ৩৯ মিনিট ৯ সেকেন্ডে। তাঁর অবস্থান ৯৬তম। ২০–২৯ বছর বয়স গ্রুপে তিনি হয়েছেন ১৭তম। ৪০ থেকে ৪৯ বছর বয়স গ্রুপ থেকে আবদুল্লাহ আল ইমরান ৪ ঘণ্টা ৪ মিনিট ৯ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন। তাঁর অবস্থান ১২২তম। নিজের বয়স গ্রুপে হয়েছেন ১৯তম। ৪ ঘণ্টা ১৫ মিনিট ৫৮ সেকেন্ডে সাঁতার শেষ করে ১২৯তম স্থানে আছেন আলী রওনক ইসলাম। নিজের বয়স গ্রুপে (২০‍–২৯ বছর) হয়েছেন ২১তম।

খেলাধুলা থেকে আরো পড়ুন