https://www.prothomalony.com/
7459
bangladesh
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩ ০৮:২৪
'যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি। তাই আমরা তাদের উপেক্ষা করতে পারি না এবং করিও না। আমরা তো এ জন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরত্বসহকারে গ্রহণ করি,’ বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ২৭ নভেম্বর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
‘নির্বাচন নিয়ে পশ্চিমাদের উদ্বেগ– উৎকণ্ঠা ছিল। তারা এখন কিছু বলছে না। আপনারা কি তাদের চুপ করে যেতে বাধ্য করলেন নাকি?’ এ প্রশ্ন করা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, ‘কী বলেন, বাধ্য করব কীভাবে? পাগল নাকি! কোনো সুযোগ নেই। আমাদের সে ক্ষমতা নাই।’
একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানোর জন্য রাজনীতিকেরা অনেকটা দায়ী, কিছু হলেই মিশনে গিয়ে ধরনা দেয়।’ তবে সম্প্রতি কিছু গণমাধ্যম ও প্রবাসী বাংলাদেশিও এ জন্য দায়ী, এমন মন্তব্য করেন মন্ত্রী।
যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়— এমনটি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের মার্কিন ভিসা নীতির আওতায় নিয়ে আনুক।’
বাংলাদেশ থেকে আরো পড়ুন