https://www.prothomalony.com/
7179
canada
কানাডা পার্লামেন্টে দাঁড়িয়ে উদারনৈতিক এমপি চন্দ্রা আরিয়া বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেছেন। বাংলাদেশের স্থিতিশীলতা এবং অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য পাশে দাঁড়ানোর জন্য তিনি কানাডা সরকারের প্রতি আহ্বান জানান।
৬ নভেম্বর মঙ্গলবার পার্লামেন্টের নিয়মিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ওন্টারিও থেকে নির্বাচিত এমপি চন্দ্রা আরিয়া বলেন, গত গ্রীষ্মে তিনি বাংলাদেশ সফর করেছেন। সফরকালীন সময়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উচ্চপদস্থ সরকারি মহলের সাথে দেখা করেছেন। চন্দ্রা আরিয়া হিন্দু মন্দির, গির্জা পরিদর্শন করেছেন এবং বাংলাদেশের উন্নয়ন স্বচক্ষে দেখে এসেছেন। পাশাপাশি তাঁর সফরকালীন সময়ে বাংলাদেশের বেশ কিছু সংখ্যালঘু নেতাসহ ব্যবসায়ী নেতাদের সাথেও তিনি বৈঠক করেছেন। বাংলাদেশের ভৌত অবকাঠামোর উন্নয়ন দেখে এসেছেন। বাংলাদেশে ইকোনমিক জোন প্রতিষ্ঠা সহ নতুন কর্মসংস্থন সৃষ্টির তিনি প্রশংসা করেন।
চন্দ্রা আরিয়া এমপি বলেছেন, অর্থনৈতিক অভাবনীয় উন্নয়নের ফলে বাংলাদেশের অসংখ্য দরিদ্র জনগোস্টি দারিদ্র থেকে বেরিয়ে এসেছে। এমন বাস্তবতায় অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং স্থিতিশীলতার জন্য কানাডাকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
কানাডা থেকে আরো পড়ুন