https://www.prothomalony.com/
7108
bangladesh
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিনে। এছাড়া ম্যাগাজিনটির প্রচ্ছদে প্রধানমন্ত্রীর ছবি ছাপা হয়েছে। ‘শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ নামে ২ নভেম্বর বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
২০২৩ এর সেপ্টেম্বরে টাইম ম্যাগাজিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার নেয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা যিনি গত এক দশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্রুততম বর্ধমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের ব্যাপক উত্থান ঘটিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার আগেও ১৯৯৬ থেকে ২০০১ সালে তিনি ক্ষমতায় ছিলেন। দেশটির রাজনীতিতে এক সময়ের হস্তক্ষেপকারী সামরিক শক্তি এবং ইসলামপন্থীদের মোকাবিলা করে কৃতিত্বের সঙ্গে দীর্ঘ এই সময় তিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন