https://www.prothomalony.com/
7077
bangladesh
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়েছে। মিথ্যা পরিচয় দিয়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে পল্টন থানার মামলায় ৩১ অক্টোবর মঙ্গলবার সাভার থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।
এর আগে ৩১ অক্টোবর মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে চৌধুরী হাসান সারওয়ার্দীর বিষয়ে জানতে চান এক সাংবাদিক। তাঁর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁকে ছাড়া হবে না। ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, গ্রেপ্তার করা হবে। তাঁকে খোঁজ করা হচ্ছে। তাঁকে ঠিকই ধরা হবে এবং জিজ্ঞেস করা হবে সে কেন এ রকম ফ্রড করল।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরপরই লেফটেন্যান্ট জেনারেল (অব.) সারওয়ার্দীকে গ্রেপ্তারের খবর জানা যায়।
.jpg)
ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ নিশ্চিত করেছেন সাভারের মডেল টাউন থেকে চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়েছে।
পল্টন থানায় ২৯ অক্টোবট রোববার মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে আরেফিসহ তিনজনকে আসামি করে মামলা করেন। ওই মামলার বাকি দুই আসামি হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা মো. ইশরাক হোসেন। পুলিশ সূত্র জানায়, অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে ২৯ অক্টোবর রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফিকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত, ২৮ অক্টোবর শনিবার বিএনপির মহাসমাবেশেকে ঘিরে সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপির কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি নামে এক ব্যক্তি। তাকে সেখানে নিয়ে যান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
বাংলাদেশ থেকে আরো পড়ুন