https://www.prothomalony.com/
7040
bangladesh
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রমনা থানার নাশকতার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২৯ অক্টোবর রোববার রাতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালত এ আদেশ দেন।
এর আগে আটকের সাড়ে ৯ ঘন্টা পরে মির্জা ফখরুল ইসলামকে রমনা থানায় করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। পুলিশ কারাগারে পাঠানোর আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৯ অক্টোবর রোববার সকালে গুলশানের নিজ বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয় ডিবি। রোববার রাত আটটার পর ফখরুলকে আদালতে নেয় পুলিশ।
পূর্ব ঘোষণা ঘোষণা অনুযায়ী ২৮ অক্টোবর শনিবার রাজধানীতে সমাবেশ হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির। ওই দিন সমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক ও গেটে হামলা চালায় বিএনপির কর্মীরা। তারা বাসভবসের ভেতরে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন