https://www.prothomalony.com/

7031

bangladesh

বাংলাদেশ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক বাইডেনের কথিত উপদেষ্টা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ ০৪:৪৪

পুলিশ আটক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারীকে মিয়ান আরফিকে। ২৯ অক্টোবর রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দেয়া ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন এতো আহাম্মক না এরকম লোককে এখানে পাঠাবে। সে যদি সংঘর্ষের কথা বলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত। সে যেই হোক, কোনো বিষয় নয়। এটা একটা ভুয়া লোক, একে গ্রেপ্তার করা উচিত।

২৯ অক্টোবর রোববার দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টার পরিচয় দেয়া ব্যক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমেরিকান মিশন বলেছে, তারা ওকে চিনে না। তার নামটা দেখে সন্দেহ হয়। নিরাপত্তার লোকেরা চেক করলে ভালো। অন্য দেশে এসে সহিংসতার আহ্বান দেবে এরকম লোককে গ্রেপ্তার করা উচিত।

যারা পুলিশের ওপর হামলা করেছে, তারা অমানুষ, অমানবিক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের লজ্জা হওয়া উচিত। তাদের কঠোর বিচার হওয়া উচিত, যাতে অন্য কেউ এমন কাজ করার সাহস না পায়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন