https://www.prothomalony.com/

6871

bangladesh

বাংলাদেশ

বছরের শেষ সূর্যগ্রহণ কেমন ছিল দেখতে?

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ ১১:০৫

১৪ অক্টোবর শনিবার ২০২৩ সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণের সাক্ষী হলো বিশ্ব। এ সময় চাঁদের চারপাশে সূর্যের লাল রঙের বলয় তৈরি হয়। যাকে রিং অব ফায়ার বা বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়। সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী থেকে স্বাভাবিকের চেয়ে বেশি দূরে থাকে। এজন্য চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে না।

এদিন বাংলাদেশ সময় রাত ৯টা ৩ মিনিটে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলেছে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে জ্যোতিষগণনায় এই সূর্যগ্রহণের বিশাল তাৎপর্য রয়েছে। বিশ্বের একাধিক দেশ থেকে এই গ্রহণ দেখা গেছে।

বাংলাদেশ থেকে দেখা না গেলেও উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই সূর্যগ্রহণের দেখা মিলেছে। এ সময় চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর বলয় তৈরি করে, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

চাঁদ-সূর্যকে কেন্দ্র করে ঘটা যে কোনো ঘটনাই মানুষের কাছে বেশ আগ্রহের। আর তাই সেই সব জায়গায় ভিড় জমেছিল অসংখ্য মানুষের। বিজ্ঞানীরা একে ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ নাম দিয়েছেন। এ ধরনের গ্রহণ ১০০ বছরে একবারই হয়। হাইব্রিড সূর্যগ্রহণ হল আংশিক ও বৃত্তাকার সূর্যগ্রহণের মিশ্রণ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন