https://www.prothomalony.com/
6833
bangladesh
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ ০৯:২১
আপনার অধীনে নির্বাচন মানে কি সেটা তো আমরা জানি। সেই নির্বাচনে ভোটারের, দেশের জনগণের দরকার নেই এবং বিরোধী দলেরও দরকার নেই- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশে। ১৩ অক্টোবর শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমান আর্কাইভের (জেডআরএ ) উদ্যোগে ‘ফ্যাসিবাদ বিরোধী চিত্রকর্মশালা ও কবিতাপাঠ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তার মন্ত্রীদেরকে দিয়ে বলাচ্ছেন যে, পৃথিবীর সব দেশ ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে মানে আপনার অধীনে নির্বাচন? আর আপনার অধীনে নির্বাচন মানে ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন। ২০১৪ সালের নির্বাচনে ১৫৩টি তে কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। বাকিগুলোতে উপস্থিত ছিল ৫ শতাংশ। আর ২০১৮ সালের নির্বাচন করেছেন রাতে। ভোর হওয়ার আগেই ব্যালট বক্স পূর্ণ হয়ে গেছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, আগে তো নিম্ন আয়ের মানুষ কিনে খেতে পারতো না। এখন সেটা মধ্যবিত্ত পর্যন্ত চলে এসেছে। কারো কাছে হাতও পাততে পারছে না তারা, পারছে না ভিক্ষাও করতে।
তাদের যে আয় সে আয় দিয়ে কোন কিছু কিনে খেতে পারছে না। একটি ডিম কিনতে যদি ১৭ টাকা লাগে তাহলে ফ্লাইওভার দেখিয়ে আপনি (প্রধানমন্ত্রী) কি করবেন?
জিয়াউর রহমান আর্কাইভের সম্পাদক সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চিত্র শিল্পী ড. আব্দুস সাত্তার, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম. ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান প্রমুখ।
বাংলাদেশ থেকে আরো পড়ুন