https://www.prothomalony.com/
6802
bangladesh
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ ০৯:৪৮
১০ অক্টোবর মঙ্গলবার রাত দেড়টার দিকে পুলিশ ধানমন্ডিতে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসা ঘিরে ফেলে। পুলিশ সেখান থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধানমন্ডি থানায় নিয়ে গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এসব তথ্য জানান।
থানায় যাওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। একাধিকবার চেষ্টার পরও তার বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ থেকে আরো পড়ুন