https://www.prothomalony.com/

6741

bangladesh

বাংলাদেশ

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির নতুন কর্মসূচী ঘোষণা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ ০৬:০১

আগামী ১৮ অক্টোবর পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সরকার পতনের একদফা দাবি আদায়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর বিএনপি কার্যালয়ের সামনে রোডমার্চের সমাপনী সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর দেশব্যাপী সমাবেশ, এক দফা দাবিতে ঢাকায় ১২ অক্টোবর ছাত্র সমাবেশ, ১৪ অক্টোবর খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে অনশন, ১৬ অক্টোবর যুব সমাবেশ ও ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ। ১৮ অক্টোবর সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন