https://www.prothomalony.com/

6688

bangladesh

বাংলাদেশ

ছাত্রলীগ নেতাসহ ৯ জন আসামি সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলায়

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ ০৯:০৩

১৯ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে। এতে ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে আসামি দেখানো হয়েছে। আসামিরা হলেন, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেল, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ। এরমধ্যে ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। অন্য আসামিরা জামিনে রয়েছেন।

এর আগে ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় হামলার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় মামলা হলে ২০২১ সালের মার্চ মাসে নয়জনের বিরুদ্ধে আদালেতে অভিযোগপত্র জমা দেয়া হয়। তখন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন জানায়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০২২ সালের ২৮ ডিসেম্বর মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন।

পুনঃ তদন্তের দায়িত্ব পায় ডিবি। গত ১৯ সেপ্টেম্বর নয়জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেয় ডিবি। অভিযোগপত্রে বলা হয়, ওই ৯ আসামিদের অপরাধের সত্যতা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন