https://www.prothomalony.com/

6547

bangladesh

বাংলাদেশ

বাংলাদেশি যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০২:২৭

২২ সেপ্টেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশি কাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তার ঘোষণা দিল, এই তথ্য জানিয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে তাদের ওপর ভিষা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ গ্রহণ  করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাদানকারী ব্যক্তি ও সহায়তাকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। 

যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে ওই ব্যক্তি এবং তার পরিবার যুক্তরাষ্ট্রের প্রবেশ করতে পারবে না। এছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অন্য ব্যক্তিরাও ভবিষ্যতে এ নীতির আওতায় ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এ ব্যক্তিদের মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা, বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ ও নিরাপত্তা পরিসেবার সদস্যরা রয়েছেন।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন