https://www.prothomalony.com/

6505

bangladesh

বাংলাদেশ

সংসদীয় কমিটির কার্যকরী পদক্ষেপের সুপারিশ যেনো প্রবাসী কর্মীরা যেনো একমাসের মধ্যে চাকরী পান

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৩

১৮ সেপ্টেম্বর সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সুপারিশ করা হয় প্রবাসী কর্মীদের একমাসের মধ্যে চাকরি নিশ্চিতের, বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

প্রবাসী কর্মীরা বিদেশে গিয়ে অনেক সময় কয়েক মাস বসে থাকতে হয়। তাঁরা যেন বিদেশে যাওয়ার এক মাসের মধ্যে চাকরি ও বেতন-ভাতা নিয়মিত পান—সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি। এই বিষয়ে সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে প্রবাসী কর্মীদের তথ্য হালনাগাদ রাখতে তাঁদের স্মার্ট কার্ডের সঙ্গে ইমিগ্রেশন ব্যবস্থাকে একীভূত করার সুপারিশ করা হয়। দক্ষ প্রবাসী কর্মী গড়ে তুলতে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে টিটিসির শূন্য পদগুলো দ্রুত পূরণ করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়। 

বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ বৃদ্ধি করার জন্য প্রবাসীদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে সংসদীয় কমিটি। 

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, মোয়াজ্জেম হোসেন রতন ও আয়েশা ফেরদাউস।

বাংলাদেশ থেকে আরো পড়ুন