https://www.prothomalony.com/
6469
sports
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২৮
ভারতের দরকার শেষ দুই ওভারে ১৭ রান, হলেই জিতে যায়। হাতে তখনো ৩ উইকেট। অক্ষর প্যাটেলের ঊরুতে কী একটা সমস্যা হওয়ায় ৪৯তম ওভারের আগে বেশ লম্বা বিরতি নিলেন ভারতের দুই ব্যাটসম্যান। কিন্তু সেই বিরতি যেন উল্টো বাংলাদেশকেই আরও উজ্জীবিত করল! ৪৯তম ওভারের প্রথম বলে মোস্তাফিজুর রহমানের লো ফুলটসে ফ্লিক করে স্কয়ার লেগে মেহেদী হাসান মিরাজের ক্যাচ শার্দূল ঠাকুর। তৃতীয় বলে অক্ষর বাউন্ডারি পেলেও লং অফে ক্যাচ দেন পরের বলেই। এক ওভারেই ২ উইকেট হারিয়ে ফেলে হাতে আর এক উইকেট নিয়ে শেষ ওভারে ভারতের জয়ের সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১২ রান। অভিষিক্ত বাংলাদেশ দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব ম্যাচে নিজের প্রথম দুই ওভারেই রোহিত শর্মা আর তিলক বর্মার উইকেট নিয়ে চমক দেখিয়েছেন। তাতে প্রেমাদাসার প্রেসবক্সে তাওহিদ হৃদয়ের পর তাঁকে নিয়েও কৌতূহল ছড়াল ভারতীয় সংবাদমাধ্যমে। কিন্তু তানজিম আসল কাজটা করলেন শেষ ওভারে। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই অধিনায়ক তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিয়েছেন ২০ বছর বয়সী এই তরুণ।
শেষ ওভারের প্রথম তিন বলই ডট দিয়েছেন ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিম। চাপ সরাতে চতুর্থ বলে ভারতের ব্যাটসম্যান মোহাম্মদ শামি চার মেরে দিলেও পরের বলেই হয়ে যান রানআউট। ফাইনালে যেতে না পারলেও এশিয়া কাপের শেষটা জয় দিয়েই হলো বাংলাদেশের। সেটিও ভারতের মতো দলের বিপক্ষে, যারা টুর্নামেন্টে এর আগে এক ম্যাচও হারেনি। রবিবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত যদি এশিয়া কাপে চ্যাম্পিয়নও হয়ে যায়, তাদের নামের পাশে ‘অপরাজিত’ শব্দটি থাকবে না বাংলাদেশের কারণেই।
.jpg)
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ছয় রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এই জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন অধিনায়ক সাকিব। ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দারুণ এই জয়ের পর সুখবর পেয়েছে সাকিব-মুস্তাফিজরা। বেশ লম্বা সময় ধরেই আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭ম স্থানে ছিল বাংলাদেশ দল। তবে চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে দুইবার ও পাকিস্তানের কাছে একবার পরাজিত হয়ে রেটিং পয়েন্ট হারায় টাইগাররা। অন্যদিকে, ম্যাচ জয়ে রেটিং পয়েন্ট বাড়ে লঙ্কানদের। যার ফলে বাংলাদেশকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে যায় দাসুন শানাকার দল। তবে, ভারতকে হারিয়ে সাত নম্বর স্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ।
একদিন আগেই র্যাঙ্কিংয়ে ৮ম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ, আর সপ্তম স্থানে ছিল শ্রীলঙ্কা। ভারত ম্যাচের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল লঙ্কানদের চেয়ে ১ কম, ৯২। ভারতকে হারিয়ে দুই রেটিং পয়েন্ট বেড়ে ৯৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে টাইগাররা।
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ১১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বর স্থানটি ভারতের দখলে। চার ও পাঁচ নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
.jpg)
খেলাধুলা থেকে আরো পড়ুন