https://www.prothomalony.com/
6401
bangladesh
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫৬
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজেকে গর্বিত হিন্দু বলে দাবি করে বলেনছেন, তিনি গর্বিত হিন্দু, এর মানে হলো তিনি সব সময়ই ভারতের জনগণের সঙ্গে যুক্ত থাকবেন। ১০ সেপ্টেম্বর রোববার ভোর ৬টার দিকে স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে অক্ষরধাম মন্দির পরিদর্শন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে দিল্লির ব্রিটিশ হাইকমিশন প্রকাশ করে তাৃর এই মন্তব্য মন্দির পরিদর্শনের ছবি।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসেন ঋষি সুনাক। ১০ সেপ্টেম্বর রোববার সম্মেলনের শেষ দিনে ঋষি সুনাক এবং অন্যান্য নেতারা যান ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্দিরে তিনি পূজা সম্পন্ন করেন এবং অভিষেকসহ (দেব-দেবীর মাথায় পানি ঢালা) অন্যান্য আচার-অনুষ্ঠান পালন করেন। পরে সেখানে তিনি কথা বলার সময় বলেন, ‘আমি আমার ভারতীয় পরিচয় এবং ভারতের মানুষের সঙ্গে আমার সংযোগের জন্য ব্যাপকভাবে গর্বিত।’
বাংলাদেশ থেকে আরো পড়ুন