https://www.prothomalony.com/

6392

bangladesh

বাংলাদেশ

ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় রমনা বিভাগের এডিসি হারুনকে একদিনে দুইবার বদলি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ ০৪:২৬

রমনা বিভাগের এডিসি হারন অর রশিদকে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের অভিযোগে ১০ সেপ্টেম্বর রোববার একদিনে দুই আদেশে দুইবার বদলি করা হয়েছে। 

৯ সেপ্টেম্বর শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। আহতদের একজন হাসপাতালে ভর্তি, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

ঘটনার জেরে শনিবার মধ্যরাতে শাহবাগ থানার সামনে ভিড় করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সকাল থেকে ফেসবুকে এ দুই ছাত্রলীগ নেতার ছবি দিয়ে প্রতিবাদ করছেন সাধারণ কর্মীরা। তবে ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ছাত্রলীগের কেন্দ্রীয় কোনো নেতা।

এই ঘটনার জেরে রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে একদিনে দুই বার বদলি করা হয়েছে। ১০ সেপ্টেম্বর রোববার প্রথমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে তাঁকে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দপ্তর থেকে আরেক প্রজ্ঞাপনে এডিসি হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন