https://www.prothomalony.com/
6380
bangladesh
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫১
বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে ভারতের নয়াদিল্লিতে। ৯ সেপ্টেম্বর শনিবার সেখানে এক অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর কন্যা সায়মা ওয়াজেদ হোসেনের। আলাপচারিতার এক পর্যায়ে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদকে নিয়ে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম।
ওই অনুষ্ঠানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর কন্যার সাথে। ছবিটা কে তুলেছে মনে হয়?’
.jpg)
প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ ঐ অনুষ্ঠানের আরও কয়েকটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন।পোস্টে তিনি লিখেছেন, ‘নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চমৎকার গল্প হয়েছে। সম্প্রসারিত জনস্বাস্থ্যের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব নিয়ে আমি তাঁর সঙ্গে কথা বলেছি। একই সঙ্গে শিক্ষাব্যবস্থায় স্কুল সাইকোলজিস্টদের ভূমিকার গুরুত্ব নিয়েও কথা হয়েছে।’
.jpg)
ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বর শনিবার ও রোববার দুই দিনব্যাপী চলবে জি-২০ সম্মেলন। সেখানে অংশ নিয়েছে জোটের সদস্যদেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। সম্মেলনে বাইডেন ছাড়াও রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা,ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ বিশ্বনেতারা।
.jpg)
ভারতের জি-২০ সভাপতিত্ব ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল।এই সভাপতিত্বের মেয়াদে বাংলাদেশসহ মোট ৯টি দেশকে জি-২০ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত।দেশগুলো হলো বাংলাদেশ,মিসর,মরিশাস,নেদারল্যান্ডস,নাইজেরিয়া,ওমান,সিঙ্গাপুর,স্পেন ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ থেকে আরো পড়ুন