https://www.prothomalony.com/

6351

canada

কানাডা

ফোবানার কানাডা সম্মেলনে বাংলাদেশ লীগ অব আমেরিকা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০২:২৮

আমেরিকা এবং কানাডায় বসবাসরত হাজারো বাঙালিদের উপস্থিতিতে ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩৭ তম ফোবানা সম্মেলন অত্যন্ত উৎসবমুখর এবং জাঁকজমকপূর্ন পরিবেশে সম্পন্ন হয়। তিন দিন ব্যাপী সম্মেলনে উপস্থিত ছিলেন কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমানসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং কানাডার সম্মানিত পার্লামেন্ট মেম্বার এবং পরিবহন সম্পর্কিত ডেপুটি মিনিস্টার এ্যানী কন্ট্রাকিস সহ অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ।

সম্মেলনে ফোবানার অন্যতম সিনিয়র নেতৃত্ব বেদারুল ইসলাম বাবলা, জাকারিয়া চৌধূরী এবং শাহীন চৌধূরীর নেতৃত্বে বাংলাদেশ লীগ অব আমেরিকা, নিউইয়র্ক অংশ গ্রহণ করে। সম্মেলনের ২য় দিনে আবৃত্তি শিল্পী আনোয়ারুল হক লাভলুর গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশিত হয় গীতি আলেখ্য “মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়”। ৮টি কবিতা,৮টি গানের অংশ বিশেষ এবং নৃত্যের সমন্বয়ে পরিবেশিত গীতিআলখ্যেটিতে বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধকে তুলে ধরার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধা সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে। এতে সংযোজিত কবিতা এবং গানের অংশ যে সকল কবির কবিতা এবং লেখা থেকে নেয়া হয়েছে তাঁরা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য্য, সলিল চৌধূরী, মুকুন্দ দাস, জর্জ হ্যারিসন, সৈয়দ শামসুল হক, আব্দুল গাফফার চৌধূরী, নির্মলেন্দু গুন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আনোয়ারুল হক লাভলু, আনোয়ার হোসেন রনি, এবং বেনজির শিকদার । গীতি আলখ্যে অংশ গ্রহণ করেছেন দানিয়া সৈয়দ দিয়া, মুন হাই, লুশি হাসান, মোঃ ওয়াদুদ, শীলা মুহিত, আরহাম ওয়াদুদ, লামীম মুহিত, সাহিদা শিকদার হাই, সৈয়দ সাকিল হক এবং আনোয়ারুল হক লাভলু। নেপথ্যে শব্দ এবং সঙ্গীত সংযোজন - শাহীন চৌধূরী , আলোকচিত্র এবং ভিডিও- আলী হাসান, মঞ্চ নিয়ন্ত্রণ-অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, ব্যাবস্থাপনা সহকারী-এম এ ওয়াদুদ , সমন্বয়কারী - শারমীন ইভা এবং লুশি হাসান। সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক সৈয়দ সাকিল হক।



একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়  নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তাঁর শিষ্য-বন্ধু বিশ্বখ্যাত ব্যান্ড বিটল্সের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।তাঁদের  প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে নতুন প্রজন্মের দুজন আমেরিকান-বাংলাদেশি শিশুশিল্পী দানিয়া সৈয়দ দিয়া এবং মুন হাই এর কন্ঠে  “বাংলাদেশ-বাংলাদেশ” বিখ্যাত সঙ্গীতটি পরিবেশনসহ ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ সাথে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত এবং অর্থ সংগ্রহের কাজে সেই সময়ে প্রবাসী বাঙ্গালিদের পক্ষে তৎকালীন পাকিস্তান বর্তমান বাংলাদেশ লীগ অব আমেরিকার অংশগ্রহনের গৌরবউজ্জল ভূমিকার কথা গীতি আলখ্যে উপস্থাপন করা হয়।

দেশবন্দনার প্রক্ষাপটে রচিত গীতি আলেখ্যটি  কিছু সময়ের জন্য দর্শক, শ্রোতাদের বাংলাদেশ  এবং বাঙালী জাতির গৌরবোজ্বল অতীতে নিয়ে গিয়েছিল। এই পরিবেশনার মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধা সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের  ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’র পক্ষ থেকে তথা ফোবানার পক্ষ থেকে স্মরণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান বাঙালি জাতির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কিত ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’র পরিবেশনার ভূয়শী প্রসংশা করেন।

উল্লেখ্য যে, চলতি বছর ফোবানার সেরা সংগঠনের সম্মাননা অর্জন করেছে ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’। এছাড়া ফোবানার এবছরের সেরা নারী সমাজকর্মী সম্মাননা পেয়েছেন সংগঠনের সভাপতি সাহিদা শিকদার হাই এবং শিশুশিল্পী মুনহাই পেয়েছেন ফোবানা রানী কবির সম্মাননা।

কানাডা থেকে আরো পড়ুন