https://www.prothomalony.com/

6350

bangladesh

বাংলাদেশ

ড. মুহাম্মদ ইউনুসের গ্রামের বাড়িতে পুলিশ, তথ্য সংগ্রহ তাঁর পরিবারের

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৭

৩১ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর নজুুমিয়া হাটের বাড়িতে যান এক পুলিশ পরিদর্শক। 

তিনি স্থানীয়দের কাছ থেকে ড. ইউনূস এবং তার পরিবারের সদস্যদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেন। কথা বলেন ড. মুহাম্মদ ইউনূসের ভাইয়ের সঙ্গেও। ড. ইউনূসের ভাই মাঈনুল ইসলাম এবং স্থানীয়রা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেনছেন, কিন্তু হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা অস্বীকার করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, হাটহাজারী থানার ওই পুলিশ পরিদর্শকের নাম মো. আজম। তিনি প্রথমে নজুমিয়া হাটের সারের দোকানি মঞ্জুর আলীর কাছে ড. ইউনূসের বিষয়ে জানতে চান। তার পরিবারের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে তা জানতে চান। 

 ওই এসআই জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওই এসআই আরও জানান, ইউনূসের অবস্থান ও পরিবারের সকল সদস্যের রাজনৈতিক ও ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। তাই তিনি গ্রামের বাড়িতে এসেছেন। 

হাটহাজারী মডেল থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান , ড. ইউনূসের বাড়িতে কে গেছেন তা জানা নেই। উনার থানার কোনো পুলিশ তার বাড়িতে যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের ভাই মাঈনুল ইসলাম সাংবাদিকদের জানান,  ড. ইউনূস প্রাথমিক থেকে কোথায় কোথায় শিক্ষা গ্রহণ করেছেন। তার পরিবারের সবার নাম কী এবং বর্তমানে কে কোথায় আছেন? তিনি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিনা। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কিনা। পরিবারের সদস্য ভাইবোন কতোজন, সবার নাম, মায়ের নাম। ভাইবোনরা কী করেন? তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? শেষ কবে গ্রামের বাড়িতে এসেছেন। এসব জানতে চাওয়া হয়। আমি যতটুকু জানি জবাব দিয়েছি। পরে তার পরিচয় জানতে চাইলে তিনি হাটহাজারী থানার মদুনাঘাট বিট পুলিশের এসআই আজম বলে পরিচয় দেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন