https://www.prothomalony.com/

6339

bangladesh

বাংলাদেশ

প্রথম ছয়মাসে আশ্রয়প্রার্থীর হার ইইউতে বেড়েছে ২৮ শতাংশ, বাংলাদেশি প্রায় ২১হাজার

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৩৫

ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাসের শেষ পর্যন্ত জোটের ২৭ সদস্য দেশ এবং সহযোগী সুইজারল্যান্ড ও নরওয়েতে আশ্রয়ের জন্য কতো আবেদন জমা পড়েছে তা প্রকাশ করেছে। ২০২৩ এর প্রথম ছয় মাসে মোট আবেদন এসেছে ৫ লাখ ১৯ হাজার। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। এর মাঝে আশ্রয় চেয়েছে প্রায় ২১ হাজার বাংলাদেশি।  আশ্রয় আবেদনকারীদের  মধ্যে ছয় নম্বরে রয়েছে বাংলাদেশিরা।

৬ সেপ্টেম্বর  মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। ধারণা করা হচ্ছে, এই হারে আবেদন পড়তে থাকলে এ বছরের শেষ নাগাদ মোট আবেদনের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। সিরিয়া যুদ্ধের কারণে ২০১৫-১৬ সালে সর্বশেষ এত বেশি আশ্রয় আবেদন পেয়েছিল ইইউ।

২০২০-২১ সালে করোনাভাইরাস মহামারির সময় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেও আশ্রয় আবেদনের সংখ্যা ছিল অনেকটাই কম। তবে সেই সংখ্যা আবারো বাড়ছে। ইইউএএ বলেছে, ২০২২ সালে আশ্রয় আবেদনের সংখ্যা একলাফে ৫৩ শতাংশ বেড়ে যায়। এ কারণে ইউরোপীয় দেশগুলো ‘চাপে পড়েছে’ বলে মনে করছে সংস্থাটি।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনীয়দের বিশেষ সুরক্ষা সুবিধা দিচ্ছে ইইউ। এর মাধ্যমে অন্তত ৪০ লাখ ইউক্রেনীয় ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় পেয়েছেন। তাদের বসবাসের বন্দোবস্ত করতে গিয়েই চাপে পড়তে হচ্ছে দেশগুলোকে। তবে এ ছাড়াও আবেদনকারীদের মধ্যে এক-চতুর্থাংশই সিরীয় এবং আফগান নাগরিক রয়েছেন। এরপর রয়েছেন ভেনেজুয়েলা, তুরস্ক, কলম্বিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা।

বাংলাদেশ থেকে আরো পড়ুন