https://www.prothomalony.com/
6217
bangladesh
২০২৩ এর আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে খুবই ধীর গতিতে। আগস্ট মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৩২ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে ১৬৫ কোটি ডলার বা ১.৬৫ বিলিয়ন ডলারের আসবে। এই হার গত জুলাই মাসে যে রেমিট্যান্স এসেছে তার চেয়ে কম। ১৯৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিলো জুলাই মাসে। এই সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৪ কোটি ৪০ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ থেকে আরো পড়ুন