https://www.prothomalony.com/

6028

bangladesh

বাংলাদেশ

পাকিস্তানের অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার শপথ নিয়েছেন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ ০৩:২৭

১৪ আগস্ট সোমবার অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকার শপথ নিয়েছেন।  শপথ পাঠ করান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। রাজধানী ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে শপথ অনুষ্ঠিত হয়।  

চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) আসিম মুনির, চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি জেনারেল সাহির শামশাদ মির্জা, নৌপ্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি, ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম ও সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর কাকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে হাত মেলান। তাকে পরবর্তীতে প্রধানমন্ত্রীর বাড়ি প্রাইম মিনিস্টারস হাউস-এ গার্ড অব অনার দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ পাকিস্তানের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে এখন শেহবাজের পরিবর্তে কাকারের ছবি দেখা যাচ্ছে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম কাজ হবে নির্বাচনের সময় দেশ চালানোর জন্য একটি মন্ত্রিসভা গঠন করা। গত শনিবার কাকারের নাম ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী হিসেবে। সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ ও সাবেক বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের বেশ কয়েকটি বৈঠকের পর তাকে নির্বাচন করা হয়। 

১৩ আগস্ট রোববার এক বিবৃতিতে শেহবাজ জানান, কাকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন বলে বিশ্বাস রয়েছে তার। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন