https://www.prothomalony.com/

6025

bangladesh

বাংলাদেশ

সাঈদী ইন্তেকাল করেছেন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ ১১:৩৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাংলাদেশ সময় সোমবার রাত ৮ টা ৪০ মিনিটে তিনি মারা যান।

বিএসএমএমইউর হৃদরোগ বিভাগের অধ্যাপক সাঈদীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী আজ রাতে জানান, তাঁর বাবা সকালের দিকে ভালো ছিলেন। কিন্তু হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হয় এবং রাত ৮ টা ৪০ মিনিট মারা যান।

দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদ্‌রোগে আক্রান্ত হলে গতকাল রোববার বিকেলে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর বিএসএমএমইউয়ে নেওয়া হয়।

 

বাংলাদেশ থেকে আরো পড়ুন