https://www.prothomalony.com/

6012

bangladesh

বাংলাদেশ

যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ, গাজীপুর থেকে ঢাকায় পাঠানো হয়েছে

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ ০৯:৩৮

১৩ আগস্ট বিকেল ৫টার দিকে কাশিমপুর কারাগারে যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আনা হয়। তিনি আরও বলেন, তাঁকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য সাড়ে ৫টার দিকে অ্যাম্বুলেন্সে জরুরি ঢাকায় পাঠানো হয়। 

কাশিমপুর কারাগার-১-এর জেল সুপার শাজাহানের বরাত দিয়ে সূগড়ঢঠবিকেল ৫টার দিকে হঠাৎ দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। 

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম জানান ‘তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে দেলাওয়ার হোসাইন সাঈদীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে আনার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার্ড করা হয়েছে।’

বাংলাদেশ থেকে আরো পড়ুন