https://www.prothomalony.com/

5990

bangladesh

বাংলাদেশ

'পৃথিবীর কোনো দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না'- ওবায়দুল কাদের

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ ১২:১৮

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উদ্যোগে ১২ আগস্ট শনিবার জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর কোনো দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না। শুধু বাংলাদেশেই পান থেকে চুন খসলে আমাদের নিষেধাজ্ঞা দেবে, চুন থেকে পান খসলেই ভিসা নীতি দেবে—এমন হুমকি-ধামকি দেয়। মির্জা ফখরুল আর বিএনপির লাফালাফি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরোও বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেওয়া হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মন চাইলে নির্বাচনে আসবেন, না হয় যা মন চায় তা করেন।’ 

ওবায়দুল কাদের আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ মনে করে আর তারা আওয়ামী লীগকে শত্রু মনে করে জানিয়ে বলেন ২১ আগস্ট এটার যাত্রা শুরু করছিল। ১৫ আগস্ট, ২১ আগস্টসহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবার সদস্যরা। 

যেকোনো সংকট কিংবা সমস্যায় শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানান কাদের। 

বিএনপি নেত্রীর জন্মদিন বিষয়ে কাদের বলেন, বিএনপি খালেদা জিয়ার জন্মবার্ষিকী ছয়বার হয় কী করে? ১৫ আগস্ট কীভাবে তাঁর জন্মদিন হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন