https://www.prothomalony.com/

5988

bangladesh

বাংলাদেশ

সংসদ সদস্য মমতাজের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা পশ্চিমবঙ্গের আদালতে

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ ১২:০৯

২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য পশ্চিমবঙ্গের শক্তিশঙ্কর বাগচী নামে এক ইভেন্ট অর্গানাইজারের সঙ্গে মমতাজের লিখিত চুক্তি হয়। তখন তিনি নিয়মিত পশ্চিমবঙ্গে গান গাইতেন। ২০০৮ সালের ডিসেম্বরে প্রধান শিল্পী হিসেবে মমতাজকে প্রায় ১৪ লাখ রুপির বিনিময়ে বায়না করেছিলেন উদ্যোক্তারা হরমপুরের একটি অনুষ্ঠানের জন্য। 

তাদের অভিযোগ টাকা নেওয়ার পরও অনুষ্ঠানে হাজির হননি মমতাজ। এ কারণে দর্শক-শ্রোতারা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থলে ভাঙচুর করেন। আয়োজক শক্তিশঙ্কর বাগচীকে চরম হেনস্তার মুখে পড়তে হয়। মমতাজ পরে টাকা ফেরত দিতেও অস্বীকার করেন। চুক্তিভঙ্গের অভিযোগে  শক্তিশঙ্কর  স্থানীয় থানায় যান কিন্তু থানা অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে। শক্তিশঙ্কর এরপর বহরমপুর আদালতে মামলা করেন। মমতাজের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক ধারায় মামলা করেন। সেই মামলর  পরিপ্রক্ষিতে ২০০৯ সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করে আদালত। পরে সমন কার্যকর না করায় তার বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এরই মধ্যে নিম্ন আদালত থেকে আগাম জামিন নেন মমতাজ।

পরে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান শক্তিশঙ্কর বাগচী। ২০১০ সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাখে কলকাতা হাইকোর্ট।

এরপর ৯ আগস্ট বুধবার ফের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও মমতাজ হাজির হননি। বাংলাদেশ হাই কমিশন মারফত জানানো হয়, এই মুহূর্তে একটি কনসার্টের কারণে কানাডায় অবস্থান করছেন মমতাজ। তাই আদালতে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এমন অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ভারতের ওই আদালত।

বাংলাদেশ থেকে আরো পড়ুন