https://www.prothomalony.com/

5984

canada

কানাডা

৩৭ তম ফোবানা সম্মেলন ১-৩ সেপ্টেম্বর কানাডার টরেন্টোতে

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ ০৬:৫২

'প্রবীনের অহংকার তারুন্যের জয়গান’ শ্লোগান নিয়ে ৩৭ ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১-৩ সেপ্টেম্বর কানাডার টরেন্টোতে। টরেন্টোর শেরাটন সেন্টার টরেন্টো হোটেলে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।ফোবানা কনভেনশন ২০২৩ পরিচালনা পর্ষদ গঠন করে চলছে সম্মেলনের প্রস্তুতি এগিয়ে চলছে। পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, আহবায়ক আব্দুল আজাদ ও সদস্য সচিব রিমন ইসলাম। ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউর রহমান প্রধান পৃষ্ঠপোষক, মাহবুবব রব চৌধুরী প্রধান পরামর্শক, নজরুল ইসলাম মিন্টো প্রধান উপদেষ্টা ও আহমেদ হোসেন প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন। সার্বিক তত্বাবধান করছেন ফোবানার স্টেয়ারিং কমিটির সভাপতি আলী ইমাম, কার্যনির্বাহী সম্পাদক শাহ নেওয়াজ ও সহ সভাপতি কাজি আযম। এস আই টুটুল, রিজিয়া পারভিন, বানু নেওয়াজ, মোস্তফা অনিক রাজ, লাবনী, একে আাজাদ ও খোন্দকার ইসমাইল প্রমুখ শিল্পীরা অংশগ্রহণ করবেন বলে কনভেনশন পর্ষদ থেকে জানানো হয়েছে। 

এই সম্মেলনকে সফল করতে এক সভা অনুষ্ঠিত হয় ১৭ জুলাই ড্যানফোর্থ এরিয়ার রেডহট রেষ্টুরেন্টে। ফোবানা কনভেনশন ২০২৩ এর সভাপতি মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক বাবলু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফোবানা কনভেনশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক নজরুল ইসলাম মিন্টো ও প্রধান পৃষ্টপোষক ইঞ্জিনিয়ার রেজাউর রহমান।
আহবায়ক আবুল আজাদ, প্রধান সমন্বয়ক আহমেদ হোসেন ও সদস্য সচিব  রিমন ইসলাম সভায় কনভেনশনের লক্ষ্য, উদ্দেশ্যও প্রস্তুতি সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।

কানাডা থেকে আরো পড়ুন