https://www.prothomalony.com/
5939
bangladesh
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ ০২:৪৩
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই বছরে গত ২৩ বছরে সর্বোচ্চ মৃত্যু হয়েছে মোট ৩২৭ জনের। তার মধ্যে যত মৃত্যু হয়েছে তার ৭৯% ঢাকাতেই।
আগস্ট মাসের প্রথম ৭ দিনে দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছে ৭৬ জন। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৬৫১ জন। সেই হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসে গড়ে প্রতিদিন ১১ জনের মৃত্যু হচ্ছে এবং হাসপাতালে যেতে হচ্ছে ২ হাজার ৫২১ জনকে। এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের। কন্ট্রোল রুম জানায়, চলতি বছরে এ পর্যন্ত ৬৯ হাজার ৪৮৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৯ হাজার ৫৮৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে ২১ থেকে ২৫ বছর বয়সীদের হার সবচেয়ে বেশি, যা ঢাকা ১৪ এবং ঢাকার বাইরে ১৮ শতাংশ। মৃত্যুর ক্ষেত্রেও এই বয়সীদের হার সবচেয়ে বেশি, যা ঢাকায় ১৩ শতাংশ এবং ঢাকার বাইরে ১০ শতাংশ।
মশকনিধনের জন্য প্রথমবারের মতো বিটিআই নামের একটি কীটনাশক প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল গুলশান-২ এলাকার নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে কীটনাশক প্রয়োগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। গত ৪০ বছর আমরা টেমিপস্ট (কীটনাশক) ব্যবহার করতাম মশকনিধনে। কিন্তু আমরা দেখেছি অন্যান্য উন্নত বিশ্বে ব্যবহার করছে বিটিআই কীটনাশক। পাশ্ববর্তী দেশ ভারতে এটা ব্যবহার করছে, সিঙ্গাপুরে ব্যবহার করছে, মায়ামি সিটিসহ বিভিন্ন দেশে এই বিটিআই ব্যবহার করছে। দেখার পরে আমরা বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে এটা নিয়ে এসেছি।’
বাংলাদেশ থেকে আরো পড়ুন