https://www.prothomalony.com/
5936
bangladesh
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ ০৮:৫৮
যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আগামী ৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে। ওই টিমে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) ৩ জন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) ৩ জন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত রয়েছেন। নির্বাচন পূর্ব-পরিস্থিতি মূল্যায়নে অক্টোবরে ঢাকা আসছে ঐ মার্কিন পর্যবেক্ষক টিম।
বাংলাদেশে অক্টোবর পর্যন্ত তারা অবস্থান করবেন। ওই সময়ে তারা বৈঠক করবেনন নির্বাচন কমিশনসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে। ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে বৈঠকের সময় চেয়ে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি দেখতে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের আসার কথা জানিয়েছিলেন। এর আগে সেগুনবাগিচায় পাঠানো নোটে প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সফরে আগ্রহের বিষয়টি ব্যক্ত করে ওয়াশিংটন। ফিরতি নোটে সরকারের তরফে মার্কিন টিমকে স্বাগত জানানো হয়।
১ আগস্ট সরকারি নোট এবং নির্বাচন কমিশনের সঙ্গে প্রি ইলেকশন মনিটরিং টিমের সফর পরিকল্পনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করার পর মার্কিন দূত সাংবাদিকদের বলেন, অক্টোবরে প্রাক-নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে-এমন জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের পাঠানো হবে।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলে এনডিআই ও আইআরআই’র বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিরা বাংলাদেশে আসছেন। যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিরাও রয়েছেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন