https://www.prothomalony.com/
5874
bangladesh
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানের সঙ্গে দণ্ডিত হলেন তার স্ত্রী ড. জোবাইদা রহমান। ৩ বছরের কারাদণ্ডাদেশ, এটা তার বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায়। প্রথম কোনো মামলায় দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হওয়ায় জোবায়দা রহমানের পথ বন্ধ হয়ে গেলো রাজনীতিতে আসার। মামলা থাকলেও সাজা না হওয়ায় আলোচনায় ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোবাইদার অংশগ্রহণের বিষয়। এখন রায় ঘোষণার পর আর কোন সুযোগ রইলো না।
সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। রায়ের বিরুদ্ধে আপিল করে উচ্চ আদালত থেকে সাজা বাতিল বা স্থগিত করা হলে তখন নির্বাচনে অংশ নেওয়া যাবে। এ ক্ষেত্রেও জোবাইদার জন্য বাধা রয়েছে। বিদেশ থেকে দেশে ফিরে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। তারপর আদালত কারাগারে পাঠানোর পর আপিল করার সুযোগ পাবেন জোবাইদা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন