https://www.prothomalony.com/

5871

bangladesh

বাংলাদেশ

ওমানে রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক সংরক্ষিত আসনের সংসদ সদস্য, পরে দূতাবাসের হস্তক্ষেপে মুক্তি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ ০৮:০৫

১ আগষ্ট মঙ্গলবার খাদিজাতুল আনোয়ার ওমানে পৌঁছান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। মঙ্গলবার রাতে ওমানের রাজধানী মাসকাটের হাফফা হাউস হোটেলে রাজনৈতিক সভায় তিনি যোগ দিয়েছিলেন, অনুমতি না নিয়ে ওই সভার আয়োজন করা হয়েছিল, পুলিশ এসে সেটি বন্ধ করে দিয়েছে। পরে সেখান থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য (চট্টগ্রাম) খাদিজাতুল আনোয়ার (সনি) সহ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে খাদিজাতুল আনোয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকা ও মাসকাটের কুটনৈতিক সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। 

ওমানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য আটক ও ছাড়িয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি না। কোনো এমপি ব্যক্তিবিশেষ যদি যান, ওটা ব্যক্তিগত উদ্যোগে, সরকারিভাবে কাউকে পাঠাইনি। এটা তো আপনার কাছ থেকে শুনলাম। এগুলো আমরা জানি না। উই ডোন্ট নো।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সভা–সমাবেশ করতে গেলে সে দেশের নাগরিকদের পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আর বিদেশিরা সভা করতে চাইলে তা বিশেষ সতর্কতার সঙ্গে দেখা হয়।

জানা গেছে, বাংলাদেশ দূতাবাস ওমানের পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পর মুচলেকায় খাদিজাতুল আনোয়ারকে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন