https://www.prothomalony.com/
5870
bangladesh
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ ০৭:৫৩
তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। তারেক রহমানের নয় বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছর কারাদণ্ড ঘোষনা করা হয়েছে রায়ে।
২ আগষ্ট বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবীর মতে, দুদক যথেষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করতে সক্ষম হয়েছে এই মামলায় কারাদণ্ডাদেশ ঘোষণা করার জন্য।
জাতীয়তাবাদী আইনজীবীরা বলেছেন, এ মামলার সাক্ষ্যগ্রহণ হয়েছে নজিরবিহীন দ্রুততম সময়ে এবং রাতের অন্ধকারে সাক্ষ্যগ্রহণ হয়েছে। মামলার সাক্ষ্যগ্রহণের দিন তাদের আইনজীবীরা যাতে এজলাসে থাকতে না পারে পিপি’র নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মারধর করে বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জাতীয়তাবাদী আইনজীবীদের অভিযোগ অসত্য বলে সকল বিধিবিধান মেনে রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছন মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল্লাহ আবু।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের সভাপতি ও তারেক-জুবাইদার পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন আদালতে যথেষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে, এই মামলায় মোট ৫৭ জন সাক্ষী ছিল। মাত্র ১৬ কার্য দিবসে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। যা আদালত অঙ্গনে নজিরবিহীন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন