https://www.prothomalony.com/

5851

bangladesh

বাংলাদেশ

রেমিট্যান্স প্রবাহ কমেছেই

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ ০৯:০৪

আবারও রেমিট্যান্স প্রবাহ হ্রাস পেয়েছে। ১৯৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে জুলাই মাসে, আর জুন মাসে এসেছিলো ২১৯ কোটি ৯০ লাখ ডলার। জুলাইয়ে এসে রেমিট্যান্স প্রবাহের হার হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এই বছরের জুন মাসের আয় ছিল প্রায় তিন বছরের মধ্যে কোনো একটি মাসে দেশে আসা সবচেয়ে বেশি রেমিট্যান্স, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের সর্বোচ্চ রেমিট্যান্স  এসেছিলো। ২০২০ সালের জুলাই মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে আসার কারণ হিসেবে হুন্ডি বন্ধ থাকার বিষয়টিকে মনে করা হয়। ব্যাংকাররা বলেন, ওই সময়ে করোনাভাইরাস মহামারির কারণে পরিবহন বন্ধ থাকায় হুন্ডি বন্ধ ছিল। ফলে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে আসা রেমিট্যান্সের পরিমাণ বেড়েছিল।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ঘোষণা করা দামের চেয়ে ৩-৪ টাকা বেশি দামে কিছু ব্যাংক প্রবাসী আয় কিনেছে,  এই কারণে বৈধ উপায়ে রেমিট্যান্সের প্রবাহ কমেছে।  কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেখা গেছে, ২০২২ সালের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এতে দেখা যায় একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। ২০২৩ এর জুন মাসে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ২০ শতাংশ। ব্যাংক কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত দামের চেয়ে বেশি দামে বিদেশ থেকে আসা রেমিট্যান্স কেনা বন্ধ করে দিয়েছিল ব্যাংকগুলো। আর ডলার সংকটের কারণেও বিদেশি ব্যাংকগুলোর দেনা শোধের চাপের কারণে ২০২৩ এর জুলাই মাসে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি অনেকটা শিথিল ছিল। ফলে কিছু ব্যাংক নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে ডলার কেনে, এতে রেমিট্যান্সের প্রবাহ বেড়ে যায়। তবে তদারকি জোরদার করায় আবারও রেমিট্যান্সের প্রবাহ কমে গেছে।

দেশে ডলার সংকট দীর্ঘ সময় ধরে চলছে, তারপরও  রেমিট্যান্স বৈধ পথে দেশে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। এখন ব্যাংকগুলো ডলারপ্রতি ১০৯ টাকা দাম দিচ্ছে। রপ্তানি বিল নগদায়নে প্রতি ডলারের বিপরীতে দাম এখন ১০৮ টাকা ৫০ পয়সা এবং আমদানি ও আন্তব্যাংক লেনদেনে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের  সূত্রমতে ডলারের সংকট কমে ব্যাংকগুলোতে ডলারের মজুতও বাড়ছে আর রেমিট্যান্সের প্রবাহও বৃদ্ধি পাচ্ছে।    

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে  ২০২২-২৩ অর্থবছরে দেশে বৈধ পথে রেমিট্যান্স  এসেছে ২ হাজার ১৬১ কোটি ডলার। আর ২০২১-২২ অর্থবছরে এসেছিলো ২ হাজার ১০৩ কোটি ডলার। হিসাবমতে এই অর্থবছরে প্রবাসী আয় বাড়ে প্রায় ৩ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে প্রবাসী আয়ে ছিল নেতিবাচক প্রবৃদ্ধি, ঋণাত্মক ১৫ দশমিক ১২ শতাংশ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন