https://www.prothomalony.com/
5781
literature
২২ জুলাই শনিবার এস্টোরিয়ার জালালাবাদ ভবনে অনুষ্ঠিত হলো 'ঊনবাঙাল'এর ৩৮ তম সাহিত্য সভা। সভার মূল আলোচ্য বিষয় ছিল 'সাহিত্যে অসাম্প্রদায়িকতা'। মূল আলোচক ছিলেন ডঃ পার্থ ব্যানার্জী ও কবি কাজী জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন মুক্তি জহীর। সঞ্চালনায় ছিলেন ইমাম চৌধুরী।
আলোচনার শুরুতেই কাজী জহিরুল ইসলাম বলেন 'নিজের ধর্মকে ভালোবাসা, নিজের ধর্মকে নিয়ে কথা বলা কখনোই সাম্প্রদায়িকতা নয় কিন্তু যখন নিজের ধর্মকে উচ্চ আসনে বসাতে অন্য ধর্মকে হেয় করা হয় তখনই তা সাম্প্রদায়িকতা। উদাহরণ হিসেবে উনি চর্যাপদের কথা, বৈষ্ণব পদাবলির কথা স্মরণ করিয়ে দেন। যেখানে কখনোই ধর্মকে সম্প্রদায়িক হিসাবে ব্যবহার করা হয়নি। তিনি মধ্যযুগীয় সাহিত্য বৈষ্ণব পদাবলির কবি চন্ডীদাসের উদাহরণ দেন---
'শুনহে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই'
চন্ডীদাসের এই অমর পদাবলি সেই সময়কার সাহিত্যের অসম্প্রদায়িকতাকেই তুলে ধরে বলে তিনি উল্লেখ করেন। কবি কাজী নজরুল ইসলামের উদাহরণ দেন--- 'হিন্দু না ওরা মুসলিম ?ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারি !বল ডুবিছে মানুষ ,সন্তান মোর মা'র!
ড: পার্থ ব্যানার্জি দুই বাংলার তুলনা করে সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতার বিভিন্ন তুলনামূলক আলোচনা করেন। বর্তমানে বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনার কথা তুলে ধরে তিনি দুঃখ প্রকাশ করেন। আলোচ্য বিষয়ের উপর আরো বক্তব্য রাখেন ঊনবাঙালের সভাপতি মুক্তি জহির, সৈয়দ ফজলুর রহমান, ফরিদা ইয়াসমীন এবং রওশন হক।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল স্বরচিত কবিতা পাঠ এবং আবৃত্তি। তৃতীয় অংশে ছিল পঠিত কবিতা এবং আবৃত্তির গঠনমূলক আলোচনা। আলোচনা করেন কবি কাজী জহিরুল ইসলাম।কবি জহিরুল ইসলাম এ পর্যায়ে মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
সাহিত্য সভায় যোগ দিয়েছিলেন ড: পার্থ ব্যানার্জি,কাজী জহিরুল ইসলাম, মুক্তি জহির, সৈয়দ ফজলুর রহমান,রেনু রোজা, শামীম চৌধুরী, শামসুদ্দিন সুমন, ইমাম চৌধুরী, শহিদুল ইসলাম, দেওয়ান নাসের রাজা চৌধুরী, মোহাম্মদ আলী, এস এম মোজাম্মেল হক, নজরুল ইসলাম ,মুন্না চৌধুরী, জান্নাত সুলতানা , বিদিতা রহমান, রওশন হক, ফরিদা ইয়াসমীন, জল ও ইয়াসমিন ফজলুর রহমান। সপ্তাহান্তের এই নির্মল এবং প্রাণোচ্ছল আয়োজন সবাই প্রাণ ভরে উপভোগ করেন।
সাহিত্য থেকে আরো পড়ুন