https://www.prothomalony.com/
5625
literature
নিউইয়র্কে অনুষ্ঠিত ৩২তম বইমেলায় কবি ও কথা সাহিত্যিক দর্পণ কবীরের দুটি নতুন বই পাওয়া যাবে। এ বছর তার ষষ্ঠ কাব্যগ্রন্থ- মিথ্যাগুলোর নন্দন মুখশ্রী এবং দ্বিতীয় কিশোর উপন্যাস- অলৌকিক আগন্তুক বের হয়েছে। বই দুটি পাওয়া যাবে মুক্তধারার স্টলে। মিথ্যাগুলোর নন্দন মুখশ্রী বের করেছে অনুস্বর পাবলিকেসন্স এবং অলৌকিক আগন্তুক বের করেছে অনন্যা পাবলিাসার্স।
.jpg)
কাব্যগন্থের প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা এবং কিশোর উপন্যাসের প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন।
কাব্যগ্রন্থে ১৩৪টি কবিতা অন্তর্ভূক্ত হয়েছে। কিশোর উপন্যাসটি পটভূমি বিক্রমপুর এলাকার মাটির নিচে চাপা আবিস্কৃত শহর এবং এর গুপ্তধন নিয়ে আবর্তিত হয়েছে।
দর্পণ কবীরের বই বেরিয়েছে ২৬টি। এরমধ্যে রয়েছে ১০টি উপন্যাস, ৫টি ছড়াগ্রন্থ, ৩টি গল্পগ্রন্থ। তার প্রথম বই বের হয় ১৯৯১ সালে, ধপাস নামে ছড়াগ্রন্থ।

সাহিত্য থেকে আরো পড়ুন